সিনেটর মারফির তীব্র সমালোচনা, যুদ্ধকালীন অস্থিরতায় কি সত্যিই ভীত ডোনাল্ড?

ফাইল ছবি
ফাইল ছবি

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর কড়া সমালোচনা করেছেন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মারফি। তিনি দাবি করেছেন, চলমান যুদ্ধের চরম অস্থিরতার মধ্যে ট্রাম্প নিয়ন্ত্রণ হারিয়ে ‘প্যানিক মোডে’ চলে গেছেন।

চার সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতায় সরব মারফি, যিনি সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য। তার মতে, যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় ট্রাম্পের আচরণে অস্থিরতা স্পষ্ট হয়ে উঠছে।

মারফি বলেন, এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে জ্বালানি বাজারে এর বড় প্রভাব পড়েছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও সতর্ক করেন, যুদ্ধের এই পরিস্থিতি মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

উল্লেখ্য, ইরান হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ করে দেওয়ার পর উত্তেজনা আরও বেড়ে যায়। এর জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে।

মারফির মতে, বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে। ফলে যুদ্ধের পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র : আল-জাজিরা

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও