রামেক পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আইসিইউ ভেন্টিলেটরের অভাবে গত ১১ দিনে ৩৩ শিশুর মৃত্যুর ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও তথ্য গোপনের অভিযোগে তিনি বলেন, “পরিচালক আমাদের জানাননি যে সেখানে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।”

বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসা নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, পরিচালক প্রথমে গণমাধ্যমের খবরকে ‘বাড়াবাড়ি’ বলে দাবি করলেও তদন্ত প্রতিবেদনে সত্যতা বেরিয়ে এসেছে।

সরকারি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এড়াতে মন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের কথা জানিয়ে বলেন, “ওষুধ প্রস্তুতকারকদের সহায়তায় আজ জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর পাঠানো হচ্ছে। এগুলো সরকারি টাকায় নয়, ব্যক্তিগত উদ্যোগে কেনা।”

চিকিৎসকদের নৈতিকতা ও পেশাদারিত্ব নিয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। অস্ত্রোপচারের সময় পেটে সুতা রেখে দেওয়া কিংবা নারী রোগীদের সঙ্গে অশোভন আচরণের মতো ঘটনাকে ‘মেডিকেল এথিকস’ বহির্ভূত বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে চিকিৎসকদের নিয়মিত পড়াশোনা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপডেটেড থাকার আহ্বান জানান মন্ত্রী।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও