গ্রেপ্তার শিরীন শারমিন, তোলা হবে আদালতে

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে লালবাগ থানার হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে ডিএমপির লালবাগ থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবিপ্রধান বলেন, শিরীন শারমিনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। এসব মামলার তদন্ত চলছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন সাংবাদিকদের বলেন, রাজধানীর উত্তরা ডিবি কার্যালয়ে শিরীন শারমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে তোলা হবে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। সাবেক মন্ত্রী-এমপিদের কেউ কেউ গ্রেপ্তার হন। তবে শিরীন শারমিন চৌধুরী আর প্রকাশ্যে আসেননি। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি যাননি।

২০০৯ সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন শিরীন। তাকে দেওয়া হয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব।

নবম সংসদের শেষ দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর সেই পদে আসেন তখনকার স্পিকার আবদুল হামিদ। এরপর ২০১৩ সালের ৩০ এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিন মেয়াদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও