“জাতি গঠনের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুবকরাই পারে আগামীর বাংলাদেশকে পরিবর্তন করতে। নৈতিকতায় সমৃদ্ধ একটি নতুন সমাজ বিনির্মাণই আমাদের সংগ্রাম।” শনিবার (২ মে) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে জেলা জামায়াতের যুব বিভাগের ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে আয়োজিত ‘সুসজ্জিত যুব সম্মেলন’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।
![]()
যুব সমাজের চরিত্র ধ্বংসের জন্য সমাজের সব আয়োজনই সম্পন্ন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘নিজেদের উন্নত ও নৈতিক আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। একটা জাতির জন্য যুব সমাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যুবশক্তিকে দেশ-জাতি গঠনে কাজে লাগাতে পারলে বাংলাদেশ পিছিয়ে থাকবে না। যুবকদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’ একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রকে যুব সমাজকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে।’
![]()
যুব বিভাগের জেলা সভাপতি মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মুর্শেদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম. শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলী ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। এ সময় মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন সিলেট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাশুক আহমদ।
![]()
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির হাফেজ তাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন, পৌরসভা যুব বিভাগের সভাপতি আবু নুমান মূয়িন, সদর উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ মৌলভীবাজার জেলার ৬৭টি ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।
![]()
প্রাণবন্ত এ সম্মেলনে বক্তারা জাতির রুহ ও মেরুদণ্ড যুব সমাজকে এক অসাধু, নীতিহীন ও ভোগবাদী চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দেন। তাদের বক্তব্যে উঠে আসে, যে কোনো জাতির পতন শুরু হয় যখন তার যুব সমাজ আদর্শহীন হয়ে পড়ে। আজ আমাদের চারপাশে মাদক, কুসংস্কার, বেকারত্ব ও বৈষম্যের যে জাল বিছানো হয়েছে, তা কেবল নৈতিক বিপ্লবের মাধ্যমেই কাটা সম্ভব। তারা ঘোষণা দেন—যুবকরা যদি আজ নীরব থাকে, তবে আগামী প্রজন্মের কোনো ভবিষ্যৎ থাকবে না। সুতরাং, আত্মপরিবর্তনের মধ্য দিয়ে আজ থেকেই নতুন বাংলাদেশ নির্মাণের শপথ নিতে হবে। কারণ, যে জাতি তার যুবশক্তিকে জাগ্রত করতে পারেনি, সেই জাতি ইতিহাসের বর্জ্যে পরিণত হয়—আর সেই বর্জ্যে যেতে রাজি নয় আজকের সমবেত এ যুবসমাজ।
![]()
![]()











পাঠকের মন্তব্য