মৌলভীবাজারে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল রুমেল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
![]()
আয়োজনে: মাহিদুর রহমান—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি।
![]()
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাহিদুর রহমান দীর্ঘ বক্তৃতায় শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমান শুধু একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন বাঙালি জাতির পথ পরিদর্শক । ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনা অভ্যুত্থানের পর জাতি যখন নেতৃহীন, ঠিক সেই সন্ধিক্ষণে তিনি সোনার বাংলার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বহুদলীয় গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন। তাঁর হাত ধরেই বাংলাদেশ পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার পথ।”
তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের ঘোষিত ‘যদি তোমার কিছু পাওয়ার থাকে, তাহলে ভোটের মাধ্যমে পাও’—এই বাণী আজও গণতন্ত্রের মেরুদণ্ড। তিনি দেশে অর্থনৈতিক মুক্তি আনার জন্য গ্রামীণ সরকার গঠন, কৃষিতে প্রণোদনা এবং ব্যাংক উদারীকরণ করেছেন। তাঁর দেখানো পথেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।”
মাহিদুর রহমান জোর দিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের জন্য যিনি জীবন দিয়েছেন, তাঁর শাহাদাত বার্ষিকীতে আমরা প্রতিজ্ঞা করছি—জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশে উন্নয়নের কাজে সহযোগিতা করে যাবো। তিনি যদি বাঁচতেন,আজ দেশ এত দিশাহারা হতো না?”
মিলাদ ও দোয়া মাহফিলে কুরআন তিলাওয়াত, মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্থানীয় আলেমরা। শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনার জন্য বিশেষ দোয়া করা হয়।
শহীদ জিয়াউর রহমানের রক্তে ভেজা এ দেশের মাটি আজও সাক্ষী—একটি জাতি কীভাবে মাথা নিচু না করে দাঁড়াতে শেখে। তার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে এই মিলাদ মাহফিল শুধু স্মরণসভা নয়, বরং ঘোষণা—আমরা নীরব থাকব না। জিয়ার স্বপ্নের বহুদলীয় গণতন্ত্র বিনষ্ট হলে আবারও লড়তে হবে, আবারও রাজপথে নামতে হবে। আজ এখানে যাঁরা প্রার্থনা করেছেন, তাঁরা আগামী দিনের সেই প্রতিরোধের বীজ বপন করে গেলেন। যতদিন বাংলাদেশের বুকে নিঃশ্বাস আছে, ততদিন জিয়াউর রহমানের আদর্শ জ্বলবে—আর যতদিন জ্বলবে, ততদিন এই দেশ স্বাধীন ও গণতান্ত্রিক থাকবে।










পাঠকের মন্তব্য