২০২৬ ফুটবল বিশ্বকাপ এমন একটি গোলের স্বপ্নই দেখে আসছিলেন মার্তিনেজ

মুক্তিবাণী অনলাইন ডেক্স

২০২৬ ফুটবল বিশ্বকাপ এমন একটি গোলের স্বপ্নই দেখে আসছিলেন মার্তিনেজ

ম্যাচে তখন টান টান উত্তেজনা। স্কোরলাইন সমতায়। ইনজুরি টাইমের খেলা চলছে। ডান প্রান্ত থেকে লিওনেল মেসির মাপা ক্রস ধেয়ে আসল গোলমুখে। হেডে লক্ষ্যভেদ করে সমর্থকদের উল্লাসের সাগরে ভাসানোর উপলক্ষ্য এনে দিলেন লাওতারো মার্তিনেজ। দল উঠে গেল বিশ্বকাপের ফাইনালে।

পুরো ক্যারিয়ারজুড়ে ঠিক এমন একটি গোলের স্বপ্নই দেখে আসছিলেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। আটলান্টায় বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে জয়সূচক গোলের পর এমনটিই জানিয়েছেন মার্তিনেজ।

আর্জেন্টিনার ম্যাচজয়ী গোলদাতা গণমাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে বলেন, “বিশ্বাস করুণ, আমি এমন একটি গোলের স্বপ্নই দেখে আসছিলাম। আমি আলেক্সিস (ম্যাক আলিস্তার)-কে বলেছিলাম যে আমি গোল করব। আমি তাকে বলেছিলাম আমি মাঠে নামব এবং আমি জিতব … এনজোও দুর্দান্ত একটি গোল করেছে, আর এখন আমি শান্ত, আমি বলতে পারি এই দল বারবার দেখাচ্ছে তারা কী দিয়ে তৈরি।”

২০২৬ ফুটবল বিশ্বকাপ এমন একটি গোলের স্বপ্নই দেখে আসছিলেন মার্তিনেজ

ম্যাচের ৫৫তম মিনিটে এগিয়ে যাওয়ার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে ইংল্যান্ড। মেসি নেমে যান আরও ডান উইংয়ে। তাতে খাবি খেতে থাকে ইংল্যান্ড। আর্জেন্টিনার আক্রমণ ঠেকাতে এলোমেলো হয়ে গেছে তাদের রক্ষণ। মার্তিনেজের কণ্ঠেও ফুঁটে উঠেছে সেই চিত্র।

“তারা (ইংল্যান্ড) ক্লান্ত হয়ে পড়েছিল। তারা ৬০ মিনিট ধরে চাপ দিয়েছিল। এরপর তাদের আর কিছুই বাকি ছিল না। তারা গোল পাওয়ার পর রক্ষণাত্মক হতে শুরু করেছিল। তারপর তারা পিছিয়ে গেল, আর সেটি আমাদেরকে আরও শান্তি দিল। আমরা মাঠকে প্রশস্ত করেছিলাম, আর শেষ পর্যন্ত আমরা দুটি গোল পেলাম, আর সাড়ে তিন বছর পর আমরা আবার বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছি।”

২০২৬ ফুটবল বিশ্বকাপ এমন একটি গোলের স্বপ্নই দেখে আসছিলেন মার্তিনেজ

রোববারের সেই ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও