মৃত্যুর আগে নিজের কবর তৈরি করা মৌলভীবাজারের সেই পীর মারা গেছেন

মুক্তিবাণী
মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার ইসলামপুরে জীবদ্দশায় নিজের কবর নিজেই তৈরি করে আলোচনায় আসা পীর মো. মজিদ সাহেব (মজিদ পীর) আর নেই। গত ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মজিদ পীর মৌলভীবাজার সদর উপজেলার ৭ নম্বর চাঁদনিঘাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুর অনিবার্যতাকে সামনে রেখে গত বছরের ২ সেপ্টেম্বর নিজের বাড়ির পাশে, নিজের উপস্থিতিতেই তিনি একটি কবর তৈরি করে রাখেন। বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে তা নিয়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়।

জীবিত অবস্থায় নিজের কবর তৈরির ঘটনা অনেকের কাছেই ছিল বিস্ময়ের। নিজের শেষ বিদায়ের প্রস্তুতি নিজ চোখে দেখে যাওয়ার এই ঘটনা স্থানীয়দের পাশাপাশি তাঁর ভক্ত-অনুসারীদের মধ্যেও নানা আলোচনা সৃষ্টি করেছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মজিদ পীর নিজের তত্ত্বাবধানে কবরটি তৈরি করলেও শেষ পর্যন্ত সেখানে তাঁর দাফন হয়নি। পারিবারিক ও স্থানীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে উত্তর মুলাইম মল্লিক সরাই মাদ্রাসার পাশের কবরস্থানে দাফন করা হয়।

জীবদ্দশায় নিজের জন্য কবর তৈরি করে আলোচনায় আসা মজিদ পীরের মৃত্যুতে ইসলামপুর গ্রামে শোকের আবহ বিরাজ করছে। ভক্ত-অনুসারী ও স্থানীয়রা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও