হবিগঞ্জে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫

বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫
বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, আহত ২৫
হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের কাঁঠালতলী নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় শায়েস্তাগঞ্জগামী একটি মোটরসাইকেলও ট্রাকের সঙ্গে এসে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল আরোহীসহ বাস-ট্রাকের অন্তত ২৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সাভির্স কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও