মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের চারিকিত্তা গ্রামে বিষধর সাপের দংশনে স্বপ্না আক্তার (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে রান্নার জন্য মাচা থেকে শুকনো জ্বালানি আনতে গেলে হঠাৎ সাপটি তাকে কামড় দেয় । চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দেখতে পান সাপে কামড় দিয়েছে তাৎক্ষণিক দড়ি দিয়ে পা বেঁধে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় ।
স্বপ্না আক্তার মুদি ব্যবসায়ী হেলাল মিয়ার স্ত্রী ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ দুই সন্তানের মা ছিলেন । স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী ঘটনাটি নিশ্চিত করে জানান, বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ।
সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ জানান, তাদের হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে। তিনি দ্রুত হাসপাতালে আসার আহ্বান জানিয়ে কুসংস্কার বা অপচিকিৎসা এড়ানোর পরামর্শ দেন ।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বর্ষায় সাপের কামড় থেকে রক্ষা পেতে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের তাগিদ দিচ্ছেন স্থানীয়রা ।










পাঠকের মন্তব্য