গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। 

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাত্রা করলে, ফুলবাড়িয়া ইউনিয়নের বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে সিএনজিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয় এবং ঘটনাস্থলেই বাবা জাহিদ ও তার ছেলে নিহত হন। জাহিদের স্ত্রী গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতরা সবাই বগুড়া জেলার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফুলবাড়িয়া ফাঁড়ির ইনচার্জ মোঃ সুরুজ্জামান পুলিশ ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালককে আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতিতে যানবাহন চালানো বন্ধ এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও