“পবিত্র ওমরাহ হজ্বে মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজের সৌদি আরব যাত্রা”

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
ডেক্স রিপোর্টঃ

দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নিউজ টুয়েন্টি-ফোর টেলিভিশন ও ডেইলি সানের মৌলভীবাজার জেলা প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজ পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  

ছবি মুক্তিবাণী

বুধবার (২৩ জুলাই) বিকেল পৌঁনে ৬টায় সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি স্ত্রী সিলেট জজ কোর্টের এডভোকেট কুলসুমা বেগম এবং একমাত্র সন্তান শেখ রিয়াদ ইসলাম স্বপ্নকে নিয়ে সৌদি আরব যাত্রা করেন।

সৌদি আরবে দুই সপ্তাহ অবস্থানকালে তিনি পরিবারের সাথে পবিত্র ওমরাহ পালন, মক্কা মোকাররমা ও মদিনা মনোয়ারারা পবিত্র স্থানসমূহ পরিদর্শন এবং নবী-রাসূল (সঃ) ও সাহাবায়ে কেরামের সমাধি জিয়ারত করবেন।

যাত্রার আগে শেখ সিরাজুল ইসলাম সিরাজ তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পাঠকদের উদ্দেশ্যে বলেন, “সময় সল্পতার কারণে সবার কাছ থেকে বিদায় নিতে না পারায় দুঃখিত। আপনাদের দোয়া চাই, যেন আমরা শুদ্ধভাবে ওমরাহ পালন করতে পারি। আমি দেশ, জাতি ও আপনাদের মঙ্গলের জন্য বিশেষ দোয়া করব। ইনশাআল্লাহ, আপনরাও আমাদের জন্য দোয়া করবেন।”  

প্রার্থনা ও শুভেচ্ছা: মৌলভীবাজার জেলার সাংবাদিক ও ধর্মীয় মহলে শেখ সিরাজুল ইসলাম সিরাজের এই পবিত্র সফরকে কেন্দ্র করে ব্যাপক শুভেচ্ছা ও দোয়ার আবহ তৈরি হয়েছে। তার নিরাপদ সফর ও পবিত্র হজ্বব্রত পালনের জন্য সকলেই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও