প্রত্যেক সৎ কাজই সদকা (Every Good Deed is Charity)

ফাইল ছবি
ফাইল ছবি
মনিরুজ্জামান মনির

একদিন এক দরিদ্র সাহাবি নবীজি (সাঃ)-এর দরবারে এসে বিনয়ের সঙ্গে বললেন ,”ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দান করার মতো কিছুই নেই, কিন্তু আমি চাই আল্লাহর পথে কিছু দান করতে। আমি কী করবো।

নবীজি (সাঃ) স্নেহভরে মৃদু হেসে বললেন:-

প্রত্যেক সৎ কাজই সাদাকা। হাসিমুখে কারও সঙ্গে কথা বলা সাদাকা, ভালো কথা বলাও সাদাকা, অন্যকে উপদেশ দেওয়া সাদাকা, এমনকি কারো জন্য দোয়া করাও সাদাকা। 

সাহাবির মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বুঝতে পারলেন, দান শুধু ধনী ব্যক্তির জন্য নয়। একটি সুন্দর কথা, একটি আন্তরিক দোয়া, কিংবা একটি হাসিমুখ এসব ও দানের অন্তর্ভুক্ত, যা মানুষকে জান্নাতের পথে এগিয়ে দেয়।

:عن أبي ذر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم

يُصْبِحُ عَلَى كُلِّ سُلَامَى مِنْ أَحَدِكُمْ صَدَقَةٌ، فَكُلُّ تَسْبِيحَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَحْمِيدَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَهْلِيلَةٍ صَدَقَةٌ، وَكُلُّ تَكْبِيرَةٍ صَدَقَةٌ، وَأَمْرٌ بِالْمَعْرُوفِ صَدَقَةٌ، وَنَهْيٌ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَيُجْزِئُ مِنْ ذَلِكَ رَكْعَتَانِ يَرْكَعُهُمَا مِنَ الضُّحَى

(সহিহ মুসলিম, কিতাবু সালাতিল মুসাফিরিন, অধ্যায়: সালাতুদ দুহা (ইশরাকের সালাত) – হাদিস নং ১০০)

(বিঃদ্রঃ: সহিহ মুসলিমের অন্য বর্ণনায় (মুসলিম ১০০/বই ১৪) এবং সহিহ বুখারিতে অনুরূপ বর্ণনা এসেছে যেখানে হাসিমুখে কথা বলা, ভালো কথা, দোয়া সবই সদকার অন্তর্ভুক্ত

মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও