সমাবেশে- হেফাজতে ইসলাম মহাসচিব পশ্চিমবঙ্গে মুসলিম জনগোষ্ঠী জীবনযাত্রা হুমকির মুখে

ফাইল ছবি
ফাইল ছবি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ভারতের পশ্চিমবঙ্গ সহবিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সময়ে সংঘটিত সাম্প্রদায়িক উত্তেজনা, সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা হুমকির মুখে পড়েছে।

বিভিন্ন গণমাধ্যম, মানবাধিকার সংস্থা ও সামাজিকভাবে প্রকাশিত তথ্য এসব ঘটনায় গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিভিন্ন সময়ে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলিবর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনাও অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক।

সীমান্তে সংঘটিত এ ধরনের মানবাধিকার লঙ্ঘন দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা, মানবিক সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকারঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক সম্মান, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে যেকোনো সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তাহীনতা কিংবা সীমান্তে নিরস্ত্র মানুষ হত্যার ঘটনা দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা জরুরি।

ভারতে মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাম্প্রদায়িক সহিংসতা এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে আজ বুধবার বি-বাড়িয়া জেলা সদরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে আল্লামা সাজিদুর রহমান এসব কথা বলেন। জেলা সেক্রেটারি মাওলানা আলী আজমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামিয়া ইউনুসিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আখতার, শিক্ষা সচিব মুফতি শামসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখারসভাপতি মাওলানা মারুফ কাসেমী। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মুক্তিবাণী

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও