মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু’কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দেখিয়ে পদ থেকে অব্যাহতি প্রদান করায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
![]()
সোমবার (১৭ আগস্ট) ২০২৬, বিকেলে দলীয় সমর্থকরা এই কর্মসূচি পালন করেন। তারা শহুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশনে এসে জড়ো হয়ে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলা বিএনপির আহব্বায়ক ফজলুর করিম ময়ূক ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের (সূত্র: ১ম.সি-বহি/১০০, তারিখ: ১৩-০৮-২০২৬) পরিপ্রেক্ষিতে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
![]()
মৌলভীবাজার জেলা বিএনপি আহব্বায়ক ফজলুর করিম কয়ূক ও জেলা বিএনপি সদস্য সচিত আব্দুর রহিম রিপন গত রোববার ১৬ ই আগষ্ট রাতে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তাজু উদ্দিন তাজুকে পদ থেকে অব্যাহতি প্রদান এবং মোঃ ইয়াকুব আলী’কে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব
![]()
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, ঐক্য ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত ও আবেদনের (সূত্র: ১ম.সি-বহি/১০০, তারিখ: ১৩-০৮-২০২৬) পরিপ্রেক্ষিতে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব তাজ উদ্দিন তাজুকে তাঁর যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।
![]()
একই সঙ্গে মোঃ ইয়াকুব আলী, সাবেক সাধারন সম্পাদক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য’কে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব প্রদান করা হলো।এই সিদ্ধান্ত চিঠি জারির তারিখ হতে কার্যকর হবে।
এমতাবস্থায়, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান দেওয়া জেলা বিএনপি থেকে।
বক্তারা বলেন – বিগত ১৭ বছর তাজ উদ্দিন তাজু ছিলেন রাজপথের আন্দোলন সংগ্রামে। তিনি কখনো পিছু হটেননি। তার উপর প্রায় ৬৮ টি মামলা ছিলো। বহুবার জেল কেটেছেন। কিন্তু হটাৎ করে তার উপর নেমে আসে অমানবিক আচরণ। বক্তারা এই আচরণে ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, তাকে প্রতিহিংসা মূলক কারণে পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। প্রয়োজনে আবার রাজপথে নেমো আসবো। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করি, তিনি যেনো এই বিষয়টি খতিয়ে দেখে তাকে পূনরায় স্বপদে বহাল রাখেন।










পাঠকের মন্তব্য