মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের এক সময়ের জনপ্রিয় অধ্যাপক ও রাজনগর ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ্ব মোঃ কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![]()
শুক্রবার (১৫ মে) কমলগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ কোরেশ খান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানের অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে অধ্যক্ষ আলহাজ্ব মোঃ কোরেশ খানের বর্ণাঢ্য জীবনবৃত্তান্ত ও কর্মময় জীবনের উপর প্রবন্ধ পাঠ করেন অডিট এন্ড একাউন্টস অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহমী। গেস্ট অব অনার ছিলেন ইউনিসেফের সাবেক কনসালটেন্ট কবি ও গবেষক প্রফেসর ড. শোয়াইব জিব্রান এবং উত্তরা সরকারী কলেজের প্রফেসর ড. সুলতানা জেসমিন। প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ কোরেশ খানের সহকর্মী অধ্যাপক মোহাম্মদ রফিকুর রহমান।
![]()
মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা পান্নার সঞ্চালনায় লেখক ও গবেষক আহমেদ সিরাজ, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, কবি পুলক কান্তি ধর, এডভোকেট আব্দুল আহাদ, অধ্যাপক হিরণময় দেব, উপজেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোঃ মকদ্দছ আলী, ব্যাংকার সালাহউদ্দিন আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান সরওয়ার শোকরানা (নান্না), বৃটেন থেকে প্রকাশিত স্বচিন্তা লিটলম্যাগের বহির্বিশ্বের দায়িত্বে থাকা সহকারী সম্পাদক মোশাররফ শায়েক, স্কাউট লিডার প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাহিদ আলী, অধ্যক্ষ মোঃ মাসুক মিয়া, অধ্যক্ষ নুরুল ইসলাম, সমাজসেবক ও সাবেক পৌর মেয়র হাসিন আফরোজ চৌধুরী, শান্তকুল হাই স্কুলের সহকারী শিক্ষক হেলাল উদ্দিন, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বখত, অধ্যাপক মোহাম্মদ সেলিম চৌধুরী, প্রধান শিক্ষক শংকর দেবনাথ, ইকবাল পারবেজ চৌধুরী (শাহীন), বিএনপির নেতা সাইফুল ইসলাম (বিপ্লব) প্রমুখ গুরুত্বপূর্ণ আলোচনা ও স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![]()
বক্তারা অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে তাঁর সাহিত্য প্রতিভা এবং সামাজিক কর্মকান্ড সম্পর্কেও আলোকপাত করেন। এখন এই সমাজে তাঁর মত মেধাবী ও প্রজ্ঞাবান শিক্ষকের খুবই অভাব রয়েছে বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।
কমলগঞ্জ উপজেলা জামে মসজিদের খতিবের পরিচালনায় মরহুম অধ্যক্ষ কোরেশ খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে অধ্যক্ষ কোরেশ খান ফাউন্ডেশনের সভাপতি ও মরহুমের সুযোগ্য সন্তান জিলান খান (কাফকা) উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।










পাঠকের মন্তব্য