সম্প্রতি মৌলভীবাজারে তার কার্যক্রমের যাত্রা শুরু করেছে ‘সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’। “যেখানে অনিয়ম, দুর্নীতি – সেখানেই সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন” – এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে সংগঠনটি শনিবার (২৯ নভেম্বর ) দুপুরে মৌলভীবাজার শাখার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার সদরে সিলেট রোডস্থ খানদানী রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের গণ্যমান্য একাধিক ব্যাক্তি উপস্থিত থেকে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পালনের জন্য সহযোগিতার হাত বাড়ানোর অঙ্গীকার করেন।
![]()
অনুষ্ঠানটির শুরুহয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে জোর দেন যে, কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। তারা আরও উল্লেখ করেন যে, মৌলভীবাজার জেলায় সাংবাদিকতা পেশার মানউন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও নৈতিকতা চর্চায় এই শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
![]()
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা উপস্থিত থেকে জেলা কমিটির নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। রেজিঃ নং ৪৭৩৬৯০/২১ অনুযায়ী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
![]()
অনুষ্ঠানে বক্তারা তাদের সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, “যেখানে অনিয়ম ও দুর্নীতির কালো থাবা, সেখানেই সোসাইটি অব গণমাধ্যম কমিশনের সক্রিয় উপস্থিতি। আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধ করা এবং সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করা। আমরা সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নই, বরং সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে সহায়তা করার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।”
অভিষেক অনুষ্ঠান শেষে এক গুরুত্বপূর্ণ ও সৌজন্যমূলক বৈঠকে মিলিত হন জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার সকল সদস্যবৃন্দ। তারা মৌলভীবাজার জেলার নবাগত জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল মহোদয়ের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই সৌজন্য সাক্ষাতের এক পর্যায়ে জাতীয় গণমাধ্যম কমিশনের মৌলভীবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ সদস্যবৃন্দের তালিকা ডিসি মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়।
এই তালিকা হস্তান্তরের মধ্য দিয়ে জেলা প্রশাসনের সাথে সংগঠনটির একটি সুসম্পর্ক ও ভবিষ্যতে সমন্বিত কার্যক্রম পরিচালনার ইতিবাচক দিক উন্মোচিত হয়। জেলা প্রশাসকের সাথে এই মতবিনিময়ে জেলার উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক সমস্যা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
জাতীয় গণমাধ্যম কমিশনের এই উদ্যোগ মৌলভীবাজার জেলায় একটি জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ গঠনে এবং গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন।
![]()














পাঠকের মন্তব্য