শেখ হাসিনার সুস্থতার প্রমাণে পুরোনো অডিও, রাশেদ খাঁনের কটাক্ষ

শেখ হাসিনার সুস্থতার প্রমাণে পুরোনো অডিও, রাশেদ খাঁনের কটাক্ষ
শেখ হাসিনার সুস্থতার প্রমাণে পুরোনো অডিও, রাশেদ খাঁনের কটাক্ষ
মুক্তিবাণী অনলাইন ডেক্স

শেখ হাসিনার সুস্থতার প্রমাণে পুরোনো অডিও, রাশেদ খাঁনের কটাক্ষ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনকে কেন্দ্র করে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এরই মধ্যে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ। তবে অডিওটি এক বছর আগের বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে তিনি দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করেন।

পোস্টে তিনি লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’

এদিকে, দ্য ডিসেন্ট জানিয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়েছে।

শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি দ্য ডিসেন্ট। তবে তাদের ফ্যাক্টচেক প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে প্রচারিত অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।

সম্প্রতি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। সেই কারণে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে বাংলাদেশ সরকার আবারও জানিয়েছে, ভারত থেকে প্রত্যর্পণের মাধ্যমেই কেবল শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব। গত বছর বাংলাদেশের একটি আদালত তাঁকে মৃত্যুদণ্ড দেন। ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর অনুপস্থিতিতে এ রায় দেওয়া হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রয়টার্সকে বলেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন, হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও