রাধাকৃষ্ণের প্রেমলীলা ও আত্মার মিলনের উৎসব রাসপূর্ণিমা

রাধাকৃষ্ণের প্রেমলীলা ও আত্মার মিলনের উৎসব রাসপূর্ণিমা
রাধাকৃষ্ণের প্রেমলীলা ও আত্মার মিলনের উৎসব রাসপূর্ণিমা
দীপান্বিতা দে:

রাধাকৃষ্ণের প্রেমলীলা ও আত্মার মিলনের উৎসব রাসপূর্ণিমা

ভারতবর্ষের উত্তরাঞ্চলে অবস্থিত মথুরা ও বৃন্দাবনধাম। মহাভারতের কাহিনিতে এই দুই স্থানের মাহাত্ম্যের উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক বর্ণনা অনুযায়ী, এখানেই ভগবান শ্রীকৃষ্ণকে তাঁর প্রিয়াদের সঙ্গে বিচরণ করতে দেখা যেত।

প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনে যমুনা নদীর তীরে একটি বটবৃক্ষের নিচে শ্রীকৃষ্ণ ব্রজগোপিনীদের সঙ্গে রাসলীলায় মেতেছিলেন। হেমন্তের কার্তিক মাসের এক মোহময় পূর্ণিমার রাতে অনুষ্ঠিত হয়েছিল সেই রাসনৃত্য।

সেদিন শুধু বৃন্দাবনধাম নয়, গোটা বিশ্বপ্রকৃতিই যেন সেই লীলাকে উদ্ভাসিত করতে অপরূপ সাজে সেজে উঠেছিল। পূর্ণিমার স্নিগ্ধ জ্যোৎস্নায় আকাশ ও নক্ষত্রমণ্ডলী হয়ে উঠেছিল আলোকময়। প্রকৃতির সেই অপূর্ব সৌন্দর্যে গাছপালা, পশুপাখির মধ্যেও যেন ছড়িয়ে পড়েছিল অনাবিল আনন্দ। সবকিছুতেই ছিল ভগবানের এই অপূর্ব রাসলীলা প্রত্যক্ষ করার এক আকুল আকাঙ্ক্ষা।

পৌরাণিক কাহিনি অনুসারে, শ্রীকৃষ্ণের সকল লীলার মধ্যে রাসলীলা সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সকল মানুষের মধ্যেই শ্রীকৃষ্ণ বিরাজমান। তাঁকে ছাড়া কোনো মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। তাই তিনি যেমন সবার আপনজন, তেমনি তাঁর পরও কেউ নেই।

রাসপূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। এখানে ‘লীলা’ বলতে নৃত্যকে বোঝানো হয়েছে। মহাভারতে আছে, গোপিনীরা এই দিনটিতে কৃষ্ণের ডাকের অপেক্ষায় থাকেন। পরমসখা শ্রীকৃষ্ণের লীলায় অংশ নেওয়ার আহ্বান পেতে তাঁরা উন্মুখ হয়ে থাকেন।

শ্রীকৃষ্ণ যেন প্রেমের এক মূর্ত প্রতীক। নারী-পুরুষ নির্বিশেষে সবার হৃদয়ে যুগ যুগ ধরে রয়েছে তাঁর অমূল্য স্থান। তাই সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, তাঁর এই লীলা আসলে এক আত্মার সঙ্গে অন্য আত্মার মিলন, নিজের সঙ্গে নিজেরই লীলাখেলা।

তাঁদের আরও বিশ্বাস, এই লীলা মর্ত্যলোকে প্রতিনিয়ত অবিরাম চলছে। রাসলীলা তারই এক বিশেষ ও বৈচিত্র্যময় প্রকাশ। গোপিনীদের ব্রতপালন, দীর্ঘদিনের তপস্যা এবং শ্রীকৃষ্ণের প্রতি একান্ত ভালোবাসার অনুরাগের ফলস্বরূপ তাঁদের সন্তুষ্ট করতে স্বয়ং শ্রীকৃষ্ণ এই সময়ে রাসলীলায় অংশগ্রহণ করেন।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, রাসপূর্ণিমার তিথিতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনধামে এসে লীলায় মেতে উঠতেন। এই দিনে বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে তাঁর লীলাখেলা চলত।

‘রাস’ শব্দটির উৎপত্তি ‘রস’ থেকে। সাধারণত কার্তিক মাসের শেষ অথবা অগ্রহায়ণ মাসের প্রথম পূর্ণিমায় রাস উৎসবের শুভক্ষণ আসে। অভিধান অনুযায়ী, ‘রস’ শব্দের অর্থ আনন্দ, দিব্য অনুভূতি ও দিব্য প্রেম।

রাসপূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। এখানে ‘লীলা’ বলতে নৃত্যকে বোঝায়। মহাভারতের বর্ণনা অনুযায়ী, এই দিনে গোপিনীরা শ্রীকৃষ্ণের আহ্বানের অপেক্ষায় থাকেন। পরমসখা কৃষ্ণের লীলায় অংশ নেওয়ার ডাক পাওয়ার জন্য তাঁরা উন্মুখ হয়ে থাকেন।

রাসলীলায় পরিবেশিত নৃত্যকে বলা হয় ‘রাসনৃত্য’। মহারাস, বসন্তরাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নিত্যরাস—এই পাঁচ ভাগে রাসলীলা বিভক্ত।

পাঁচ ধরনের রাসলীলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মহারাস। এতে শ্রীকৃষ্ণের সঙ্গে রাধার অভিসার, গোপিনীদের রাসালাপ, শ্রীকৃষ্ণের নৃত্য, শ্রীরাধার নৃত্য ও গোপিনীদের নৃত্যের পাশাপাশি শ্রীকৃষ্ণের একবার অন্তর্ধান এবং আবার ফিরে আসার দৃশ্য ফুটে ওঠে।

ভালোবাসা এখানে ‘শারীরিক’ চাহিদার ঊর্ধ্বে উঠে তৈরি করে এক নির্মল ‘মিলনের তিতিক্ষা’। পৃথিবী থেকে যখন ক্রমশ ভালোবাসার এই আদি সত্য হারিয়ে যাচ্ছে, তখন রাসলীলার অসামান্য প্রেমকাহিনি মানবজাতিকে নতুন করে ভালোবাসার বার্তা দিতে পারে।

এই লীলার সময় বৃন্দাবনবাসী সবাই আনন্দে মেতে ওঠেন। কৃষ্ণপ্রেমে তাঁরা হয়ে ওঠেন আনন্দময়। এমন লীলার জন্য যমুনাতীরের প্রকৃতিও যেন তার আদর্শ রূপে সেজে ওঠে। এতে চারপাশের পরিবেশ হয়ে ওঠে আরও আনন্দমুখর।

আধ্যাত্মিকতার আবরণে এটি যেন এক অসামান্য প্রেমকাহিনি। প্রেমের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে এই ভালোবাসা প্ল্যাটোনিক বা ইন্দ্রিয়াতীত প্রেমের রূপ ধারণ করে।

নৃতত্ত্ববিদদের মতে, ভালোবাসা এখানে ‘শারীরিক’ চাহিদার ঊর্ধ্বে উঠে তৈরি করে এক নির্মল ‘মিলনের তিতিক্ষা’। পৃথিবী থেকে যখন ক্রমশ ভালোবাসার এই আদি সত্য হারিয়ে যাচ্ছে, তখন রাসলীলার অসামান্য প্রেমকাহিনি মানবজাতিকে নতুন করে ভালোবাসার বার্তা দিতে পারে।

বৃন্দাবন ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চলে রাস উৎসব পালিত হয়। বাংলাদেশেও এই উৎসবের প্রচলন রয়েছে।

বাংলাদেশের মণিপুরী আদিবাসীদের অন্যতম প্রধান উৎসব রাসনৃত্য। এটি তাঁদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক শৈল্পিক নিদর্শন। তাঁদের রাসনৃত্যে কৃষ্ণ ও রাধার ভূমিকায় অংশ নেয় পাঁচ বছরের কম বয়সী শিশুরা।

মণিপুরীদের বিশ্বাস, শিশুদের মধ্যেই রয়েছে এক নির্মল দিব্যকান্তিময় অস্তিত্ব। ১৯২৬ সালে সিলেট ভ্রমণে এসে মণিপুরী আদিবাসীদের রাসনৃত্য দেখে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

এই নৃত্যের কোমল আঙ্গিক রবীন্দ্রনাথের কবিমনকে গভীরভাবে আলোড়িত করেছিল। পরবর্তী সময়ে তিনি মণিপুরীদের এই রাসনৃত্যকে নিজের সাহিত্যসৃষ্টির আঙিনায় স্থান দেন।

দীপান্বিতা দে: শিশুতোষ গ্রন্থপ্রণেতা ও প্রাবন্ধিক

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও