গাজীপুরে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক, বন্ধ ৩২ কারখানা

মুক্তিবাণী অনলাইন ডেক্স

গাজীপুরে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক, বন্ধ ৩২ কারখানা

মজুরি বৃদ্ধির দাবিতে টানা অবরোধ ও শ্রমিক অসন্তোষের পর গাজীপুরে আজ রোববার সকালে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক। তবে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এদিকে ঢাকা–ময়মনসিংহ ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানান, গাজীপুরের বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিক কাজে যোগ দিয়েছেন। আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গাজীপুরে কাজে ফিরেছেন অধিকাংশ পোশাকশ্রমিক, বন্ধ ৩২ কারখানা

গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় এ আর রউফ স্টাইল কোর লিমিটেড কারখানা খুলে দেওয়ার দাবিতে আজ সকালে কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকেরা। এ সময় তাঁদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও তাঁরা সড়কে নামেননি। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১১টার দিকে তাঁরা স্থান ত্যাগ করেন।

পুলিশ সুপার আমজাদ হোসাইন আরও জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা রক্ষায় জেলা, মহানগর ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাঁরা সতর্ক অবস্থানে রয়েছেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও