গাজীপুরে তিন সড়কে শ্রমিকদের অবরোধ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল

মুক্তিবাণী অনলাইন ডেক্স

গাজীপুরে তিন সড়কে শ্রমিকদের অবরোধ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর জয়দেবপুর-চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় হাজারো শ্রমিক জড়ো হন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক এবং নাওজোরে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ জয়দেবপুর ও নাওজোর এলাকা থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।

গাজীপুরে তিন সড়কে শ্রমিকদের অবরোধ, ছত্রভঙ্গ করতে টিয়ারশেল

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও