![]()
ইং-২৮/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর মডেল থানাধীন টেকসালিয়া সাকিনস্থ মোহাম্মদ ইউনুস সিদ্দিকী (৫০), পিতা: মৃত নাইওর মিয়া, সাং-টেকসালিয়া, (০৮নং কনকপুর ইউপি), ওয়ার্ড নং-০৮, থানা ও জেলা: মৌলভীবাজার, তার বসতবাড়ির গ্যারেজে মোটরসাইকেল রেখে পরিবারের লোকজনসহ রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।
ইং-২৯/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, গ্যারেজের ভেতরে রাখা মোটরসাইকেলটি নেই। তিনি বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় ইং-২৮/০৯/২০২৬ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার পর থেকে ইং-২৯/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ০৫.০০ ঘটিকার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা কে বা কাহারা তার বসতবাড়ির গাড়ির গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। মোটরসাইকেলটির মূল্য অনুমান ১,৩০,০০০/-(এক লাখ ত্রিশ হাজার) টাকা।
![]()
বাদী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটির কোনো সন্ধান না পেয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মৌলভীবাজার সদর মডেল থানায় এফআইআর নং-০৭, তারিখ-০৬ অক্টোবর ২০২৬, জিআর-৩২২/২০২৬, ধারা-৪৫৭/৩৮০, The Penal Code, 1860 অনুযায়ী মামলা রুজু হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ, এসআই শিপু কুমার দাশ, এসআই জয়ন্ত সরকার, এসআই হিরণ কুমার বিশ্বাস ও এএসআই জাহিদুল ইসলামের সমন্বয়ে গঠিত বিশেষ পুলিশ টিম অভিযান পরিচালনা করে ০৬-১০-২৬ খ্রিস্টাব্দ তারিখে তিন আসামিকে গ্রেপ্তার করে। তারা হলেন—১। সুজন সূত্রধর সান্টু (২৮), পিতা- মৃত মিন্টু সূত্রধর, সাং-নশিরপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট; ২। শরীফ উদ্দিন ওরফে শারীফ উদ্দিন (৩৬), পিতা-জইন উল্লাহ, সাং-হিলালপুর, থানা ও জেলা-মৌলভীবাজার; ৩। জুয়েল মিয়া (৩৫), পিতা-মৃত ইউনুছ মিয়া, সাং-গুজারাই, থানা ও জেলা-মৌলভীবাজার।
আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে কালেঙ্গা থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। একই তথ্যের ভিত্তিতে বালাগঞ্জের নশিয়রপুর থেকে চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করে মডেল থানা পুলিশ। কারটি জব্দ করার সময় এর ভেতর থেকে দুটি গরুও উদ্ধার করা হয়।









