১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
মুক্তিবাণী অনলাইন ডেক্স

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।

প্রসঙ্গত, শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তা, সাইবার হয়রানি, ক্ষতিকর কনটেন্ট এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। অনলাইনে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ফলে অনেক শিশু প্রতারণা ও হয়রানির ঝুঁকিতে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বয়সভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

ইউনিসেফ বাংলাদেশের ২০২৫ সালের এক জরিপে প্রায় ২৯ হাজার শিশু ও তরুণ অংশ নেয়। জরিপে অংশগ্রহণকারীদের দুই-তৃতীয়াংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া খবর ও অপতথ্যকে মানসিক চাপের অন্যতম বড় কারণ হিসেবে উল্লেখ করে। এ ছাড়া প্রায় সাতজনের একজন অনলাইন হয়রানি ও নেতিবাচক মন্তব্যকে উদ্বেগের বিষয় বলে জানায়।

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশও পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়ায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য নির্দিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। একইভাবে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বয়সভিত্তিক নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও