গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, যুদ্ধাপরাধের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, যুদ্ধাপরাধের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, যুদ্ধাপরাধের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
মুক্তিবাণী অনলাইন ডেক্স

গোপালগঞ্জে হাসপাতালে অগ্নিসংযোগ, যুদ্ধাপরাধের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে গোপালগঞ্জে একটি হাসপাতালে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

তিনি লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামীলীগ কি সেই দিকে যেতে চাইছে!? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতারাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।’

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার বিধান রয়েছে। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এ ধরনের হামলায় রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও