![]()
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুর নবী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, বাসে আগুন দেওয়ার ঘটনায় আটক দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এ পরিস্থিতিতে নাশকতামূলক তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইতিমধ্যে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।










