শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, সম্পাদক মিছির আলী

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, সম্পাদক মিছির আলী
শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, সম্পাদক মিছির আলী
শ্রীমঙ্গল প্রতিনিধি ::

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল, সম্পাদক মিছির আলী

মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. নং চট-১২২৩) অন্তর্ভুক্ত শ্রীমঙ্গল উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন গত রোববার (১৫ নভেম্বর) সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন (দুলাল) এবং সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন মিছির আলী।

রোববার দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সোমবার মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে চেয়ার প্রতীকে ১ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হন দেলোয়ার হোসেন দুলাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম হাসান টুলু আনারস প্রতীকে পেয়েছেন ২১০ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫০৯ ভোট পেয়ে জয়ী হন মিছির আলী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইছুব মিয়া ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৬৩ ভোট। সভাপতি পদে বড় ব্যবধানে জয় পেলেও সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন মিছির আলী।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৭৮০ জন। কোনো ধরনের বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নবনির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন (দুলাল) বলেন, ‘যারা আমাকে ভোট দিয়ে পাস করিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। যারা ভোট দেননি, তাঁদেরও ধন্যবাদ। আমাকে ভোট দিয়ে শ্রমিক ভাইয়েরা যে গুরুদায়িত্ব দিয়েছেন, আমি যেন তা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা চাই।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও