মৌলভীবাজারে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ (ভিডিও সহ)

বিশেষ প্রতিনিধিঃ

\ মৌলভীবাজারে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি ও দুর্যোগবিষয়ক মহড়ার আয়োজন করা হয়।

জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, দমকল বাহিনীর সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

\ মৌলভীবাজারে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

র‍্যালি শেষে দুর্যোগবিষয়ক বিশেষ মহড়া ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কীভাবে আগুন নেভাতে হয়, সে বিষয়ে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়া হয়। পাশাপাশি পানি ব্যবহার করে আগুন নেভানোর কৌশলও প্রদর্শন করা হয়। দমকল বাহিনীর বিভিন্ন আধুনিক সরঞ্জাম প্রদর্শন করা হলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথি প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় দমকল বাহিনীর সদস্যরা অংশগ্রহণকারীদের হাতে-কলমে আগুন নেভানোর প্রশিক্ষণ দেন এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

\ মৌলভীবাজারে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি ঘর থেকেই প্রস্তুতি শুরু করতে পারলে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তোলা সম্ভব হবে। শিশু ও তরুণ প্রজন্মকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। মৌলভীবাজারে আয়োজিত এ র‍্যালি ও মহড়া স্থানীয় জনগণের মধ্যে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।

\ মৌলভীবাজারে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

আয়োজকেরা প্রত্যাশা ব্যক্ত করেন, সচেতনতার অভাব থাকলে আধুনিক সরঞ্জাম থাকা সত্ত্বেও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো কঠিন। তাই দুর্যোগ মোকাবিলায় ঘরে ঘরে প্রস্তুতি গড়ে তোলার পাশাপাশি সবার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল মৌলভীবাজার তথা বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

\ মৌলভীবাজারে দুর্যোগ মোকাবিলায় মহড়া ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

 

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও