শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টায় ভারতীয় নাগরিক আটক

শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টায় ভারতীয় নাগরিক আটক
শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টায় ভারতীয় নাগরিক আটক
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে অবৈধভাবে ভারতে ফেরার চেষ্টায় ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২২ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগান (মোঘলাবস্তি) এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সঙ্গীয় সদস্যদের নিয়ে সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। এ সময় তাঁরা দেখতে পান, দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন।

বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁরা ভারতীয় নাগরিক মিলান বর্মনকে (৫০) আটক করেন। তাঁর স্বামী যতিন্দ্র বর্মন। বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার থানার সম্বলপুর গ্রামে। এ সময় তাঁকে সহায়তাকারী অপর দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

জিজ্ঞাসাবাদে মিলান বর্মন জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এরপর দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থান করছিলেন। পরে পলাতক দুই ব্যক্তির সহায়তায় আবারও অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। তাঁর কাছে কোনো বৈধ পাসপোর্ট ও ভিসা পাওয়া যায়নি। তবে তাঁর নিজ নামের ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় ২৩ নভেম্বর ২০২৬ তারিখে এফআইআর নম্বর ২১ হিসেবে মামলা রুজু করা হয়েছে। মামলায় দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারা এবং দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১১(২) ধারা উল্লেখ করা হয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও