গাজীপুরে ছয় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ছয় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুরে ছয় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
মুক্তিবাণী অনলাইন ডেক্স

গাজীপুরে ছয় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় সোমবার সকালে অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় মোট ছয় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।

সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে নামেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা সংঘবদ্ধ হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় গিলারচালা এলাকায় অবস্থান করছিলেন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। খবর পেয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ঘটনাস্থলে পৌঁছায়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে শ্রমিকেরা মহাসড়কের পাশের বিভিন্ন সংযোগ সড়কে চলে যান। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।

স্থানীয় একটি পোশাক কারখানার এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, ‘আমরা ন্যায্য দাবি নিয়ে সড়কে এসেছি।’ তাঁর অভিযোগ, দাবি জানাতে শ্রমিকদের বাধা দিচ্ছেন স্থানীয় নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের দাবি, তাঁরা কোনো নাশকতায় অংশ নিচ্ছেন না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে আছেন।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আমরা তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও