![]()
মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মো. মিনহাজ আহমেদকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মো. মিনহাজ আহমেদ রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের মৃত বদর মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, শুক্রবার বিকেলে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করেছে।
![]()










