শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

মো: জহিরুল ইসলাম

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি শ্রীমঙ্গল ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপি ও ছাত্রশক্তির নেতারা।

জানা গেছে, গত ৮ নভেম্বর স্ত্রীকে নিয়ে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। মঙ্গলবার দুপুরে ঢাকা ফেরার উদ্দেশে রিসোর্ট থেকে বের হওয়ার পর সাড়ে ১২টার দিকে রাধানগর সড়কে হামলার শিকার হন তিনি।

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে হামলা চালায়। অভিযোগ উঠেছে, রাধানগর এলাকার রিসোর্ট চাঁদাবাজ, বখাটে ও পর্যটক হয়রানিকারী হিসেবে পরিচিত হাবিবুর রহমান ও তাঁর লোকজন এ হামলায় জড়িত। হামলায় তাঁর হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে বলে জানিয়েছেন এনসিপি ও ছাত্রশক্তির নেতারা।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাস অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে রিসোর্ট থেকে চেক-আউট করে কুমিল্লার উদ্দেশে রওনা হওয়ার সময় রাধানগর এলাকায় পৌঁছালে স্থানীয় ছাত্রলীগ নেতা ও খালিক মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিবসহ আরও চার-পাঁচজন তাঁদের ওপর ছুরিকাঘাতের চেষ্টা করেন।

শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতা হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

তিনি জানান, হাসিবুল বর্তমানে ট্রেনে করে স্ত্রীকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে কুমিল্লা যাচ্ছেন। স্ত্রীকে সেখানে রেখে পুনরায় শ্রীমঙ্গলে ফিরে তিনি থানায় আনুষ্ঠানিক মামলা করবেন। পাশাপাশি ঘটনার প্রতিবাদে পরবর্তী সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রশক্তির মৌলভীবাজার জেলা প্রধান সংগঠক রাফি হোসেন ফাহিম বলেন, “আমরা এখন শ্রীমঙ্গলে আছি। জুলাইযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল হবে। পরে থানায় মামলা দায়ের করা হবে।”

এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক খালেদ আহমদ বলেন, “হাসিব তাঁর স্ত্রীকে নিয়ে বেড়াতে এসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। আমরা শ্রীমঙ্গলে আছি।”

ঘটনার খবর পেয়ে এনসিপি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা শ্রীমঙ্গল থানায় যান। সন্ধ্যায় শহরের চৌমুহনা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন জুলাইযোদ্ধারা। এদিকে, শ্রীমঙ্গল থানায় জুলাইযোদ্ধা ও এনসিপির নেতারাও যোগাযোগ করেছেন। এনসিপির উপজেলা কমিটি সূত্রে জানা গেছে, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “এ ধরনের একটি ভিডিও দেখে পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনার খোঁজ নিচ্ছে। ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে মোবাইলে পাওয়া যায়নি। হামলাকারীদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।”

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, তাঁরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অজ্ঞাত সূত্রে পাওয়া হাসিবুলের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, একটি সংগঠিত হামলার ঘটনার পরও কেন দ্রুত মামলা নেওয়া হচ্ছে না এবং রিসোর্টে চাঁদাবাজি ও পর্যটক হয়রানির অভিযোগে অভিযুক্তদের কারণে শ্রীমঙ্গলে বেড়াতে আসা সাধারণ পর্যটক ও রাজনৈতিক কর্মীরা আর কত দিন নিরাপত্তাহীনতায় থাকবেন? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন স্থানীয়রা।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও