শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের খবর প্রত্যাখ্যান করল ঢাকা

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের খবর প্রত্যাখ্যান করল ঢাকা
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের খবর প্রত্যাখ্যান করল ঢাকা
মুক্তিবাণী অনলাইন ডেক্স

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের খবর প্রত্যাখ্যান করল ঢাকা

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে রয়টার্সের এই দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ক্ষমতার পটপরিবর্তনের পর দেশ ছাড়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে এটিই শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগের চেষ্টা। সোমবার (৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার যুক্তরাজ্যভিত্তিক আইনজীবীদের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রয়টার্স জানায়, তারা ওই চিঠি দেখার সুযোগ পেয়েছে।

প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়, ২০২৪-পরবর্তী অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও এনআইডি বাতিল করার পর তার পক্ষ থেকে নতুন ভ্রমণ নথি দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদে বাংলাদেশের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে জরুরি ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে ইচ্ছুক বলেও তার সহযোগীদের বরাতে প্রতিবেদনে দাবি করা হয়।

তবে রয়টার্সের এই দাবির বিপরীতে ভিন্ন তথ্য দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। দায়িত্বশীল একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্র দৈনিক গণমাধ্যমকে জানিয়েছে, শেখ হাসিনা কিংবা তার আইনজীবীদের কাছ থেকে এ ধরনের কোনো আবেদন বা চিঠি এখন পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি। ফলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত আবেদনের খবরটি বাংলাদেশের কূটনৈতিক ও প্রশাসনিক মহলের পক্ষ থেকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে।

চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের ক্ষমতার অবসান এবং প্রাণঘাতী দমন-পীড়নের পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা ও রায়ের আইনি প্রেক্ষাপট তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের পক্ষ থেকে সার্বিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় আন্তর্জাতিক গণমাধ্যমে হঠাৎ এমন খবর প্রকাশের মাধ্যমে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা ও ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা হয়ে থাকতে পারে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও