![]()
হবিগঞ্জের মাধবপুরে একটি ট্রাক থেকে ৩ হাজার ৯০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে পালিয়ে গেছেন আরও একজন।
পুলিশ জানায়, গত ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সামনে ট্রাকটির গতিরোধ করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করে পুলিশ। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—যশোরের মুজাহিদ (২৪), জোবায়ের (১৮) এবং সিলেটের মারুফ আহমদ (১৯)। এ ঘটনায় শুভ দাশ (৪৫) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, আসামিরা অবৈধভাবে ভারতীয় জিরা সংগ্রহ করে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি ও ২৫-ডি ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার তিনজনকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।










