ফেসবুকে নিজের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন নাঈমা খন্দকার

ফেসবুকে নিজের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন নাঈমা খন্দকার
ফেসবুকে নিজের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন নাঈমা খন্দকার
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ফেসবুকে নিজের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন নাঈমা খন্দকার

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-১ আসনের এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ নাঈমা খন্দকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিরাপদে থাকার কথা জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং নিরাপদে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন। আমিন।’

কিছুক্ষণ পর পোস্টে আরও একটি বার্তা যুক্ত করেন তিনি। সেখানে লেখেন, ‘দয়া করে, কেউ আর বিভ্রান্তিমূলক বা অসত্য কোনো পোস্ট শেয়ার করবেন না। যাচাই-বাছাই না করে কোনো তথ্য প্রচার করবেন না। এতে অযথা ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি সৃষ্টি হয়। সবাইকে অনুরোধ করছি, দায়িত্বশীল আচরণ করুন এবং সত্যতা নিশ্চিত হয়েই কোনো কিছু প্রচার করুন।’

প্রসঙ্গত, শুক্রবার রাতে ড. খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ নাঈমা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমার নিরাপত্তা কোথায়? একজন নারী হিসেবে আজ কার কাছে বিচার চাইব?’

শনিবার (৭ নভেম্বর) পোস্টটি গণমাধ্যমকর্মীদের নজরে এলে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরদিন রোববার সন্ধ্যায় নাঈমা খন্দকার তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আরও একটি পোস্ট করেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও