মৌলভীবাজারে ১২৫ শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ৩০ হাজার টাকার বৃত্তি

মৌলভীবাজারে ১২৫ শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ৩০ হাজার টাকার বৃত্তি
মৌলভীবাজারে ১২৫ শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ৩০ হাজার টাকার বৃত্তি
মুক্তিবাণী অনলাইন ডেক্স

মৌলভীবাজারে ১২৫ শিক্ষার্থীর জন্য ১৭ লাখ ৩০ হাজার টাকার বৃত্তি

যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংগঠন দ্য অপটিমিষ্টের উদ্যোগে মৌলভীবাজার জেলার ১২৫ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মধ্যে মোট ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্য অপটিমিষ্টের মৌলভীবাজার জেলা পরিচালক নুরজাহান সুয়ারার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

দ্য অপটিমিষ্টের সাধারণ সম্পাদক এ কে এম সাইদুল করিম ও ফাহিম আহমদ রুহানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনটির জেলা শাখার পরিচালক বকসী ইকবাল আহমদ, মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে জেলার মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১২৫ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

উল্লেখ্য, দ্য অপটিমিষ্ট দেশের ১৩টি জেলায় কার্যক্রম পরিচালনা করে আসছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও