পরীমনিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ

পরীমনিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ
পরীমনিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ
মুক্তিবাণী অনলাইন ডেক্স

পরীমনিকে ক্ষমা চাওয়ার আইনি নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে ক্ষমা চাওয়ার জন্য চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয় ও অশ্লীল অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিওভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো মাধ্যমে ধারণ ও প্রদর্শনযোগ্য অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য, যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, সেসব কর্মকাণ্ড থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।

এ ছাড়া নোটিশে আগামী সাত দিনের মধ্যে শোকজ নোটিশ জারি করে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

লিগ্যাল নোটিশে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বলেন, শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি নিয়মিত বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার পাশাপাশি বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির সুন্দর ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। যেহেতু পরীমনি বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একজন চলচ্চিত্রশিল্পী, তাই তাঁর কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সবাই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও