![]()
মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে অনুসরণের বিষয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাস স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ভিসা আবেদনকারীর ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য নিয়ে কনস্যুলার কর্মকর্তার মনে সামান্যতম সংশয় বা সন্দেহ তৈরি হলে তার আবেদন সরাসরি বাতিল হতে পারে।
সোমবার (৯ নভেম্বর) দূতাবাসের ফেসবুক পেজে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, কোনো আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার শর্ত ও নিয়ম মেনে চলবেন কি না, সে বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত হতে না পারলে তার ভিসার আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ভিসা যথাযথভাবে ব্যবহার করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের।










