ফ্যাসিবাদ ফেরানোর যেকোনো চেষ্টা প্রতিরোধে সংসদে দোয়া করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ফ্যাসিবাদ ফেরানোর যেকোনো চেষ্টা প্রতিরোধে সংসদে দোয়া করলেন ধর্ম প্রতিমন্ত্রী
ফ্যাসিবাদ ফেরানোর যেকোনো চেষ্টা প্রতিরোধে সংসদে দোয়া করলেন ধর্ম প্রতিমন্ত্রী
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ফ্যাসিবাদ ফেরানোর যেকোনো চেষ্টা প্রতিরোধে সংসদে দোয়া করলেন ধর্ম প্রতিমন্ত্রী

বিতাড়িত ফ্যাসিবাদকে পুনরায় ফিরিয়ে আনার কোনো ষড়যন্ত্র বা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করার তৌফিক, শক্তি ও সক্ষমতা চেয়ে জাতীয় সংসদে বিশেষ মোনাজাত পরিচালনা করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সংসদ ও সরকারকে সক্ষমতা দেওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান তিনি।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রয়াত সাবেক সংসদ সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের পর এ মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এ সময় তিনি শোকপ্রস্তাবটি উত্থাপন করেন।

শোকপ্রস্তাবের পর মোনাজাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ, আপনি আমাদের এই সংসদে আসার তৌফিক দিয়েছেন। ফ্যাসিবাদ বিতাড়িত করার তৌফিক দিয়েছেন। ভবিষ্যতে কেউ যাতে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে প্রতিহত করতে আমাদের শক্তি ও সামর্থ্য দিন। রাষ্ট্র ও এই সংসদ ঘিরে জনগণের যে প্রত্যাশা, তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে তা প্রতিহত করার তাওফিক দিন।’

প্রয়াত জাতীয় নেতাদের মাগফিরাত কামনা করে শামীম কায়সার লিংকন মোনাজাতে বলেন, ‘রাব্বুল আলামিন, আপনার দেওয়া এই মহান সংসদে আমরা কয়েকজন গুনাহগার বান্দা আপনার দরবারে হাত তুলেছি। আজ যেসব সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্য এবং অন্যান্য প্রয়াত ব্যক্তির নাম শোকপ্রস্তাবে উল্লেখ করা হয়েছে, আপনি তাঁদের ক্ষমা করে দিন। তাঁদের ঈমানের মর্যাদা অনুযায়ী পুরস্কৃত করুন। তাঁদের জীবদ্দশায় সংঘটিত জানা-অজানা ভুলত্রুটির দিকে না তাকিয়ে আপনার অসীম রহমতের মাধ্যমে তাঁদের ক্ষমা করে দিন।’

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, ১৯৭৫ সালের নভেম্বর মাসে সিপাহি-জনতার বিপ্লব-পরবর্তী জাতীয় সংহতি দিবসে তৎকালীন দিশাহারা জাতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের ওপর গভীর আস্থা স্থাপন করেছিল। পরবর্তী সময়ে তিনি দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে সংকটজনক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজীবন প্রচেষ্টা চালিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রকে জীবন দিয়ে ধারণ করে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সম্মানের সঙ্গে পৃথিবী ত্যাগ করেছেন উল্লেখ করে পরকালেও তাঁর সর্বোচ্চ সম্মান ও শান্তি কামনা করেন প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও জাতীয় নেতৃত্বের সাফল্য কামনা করে মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে যা চেয়েছিলাম, তার অনেক কিছুরই প্রতিফলন আজকের এই সংসদে দেখতে পাচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদের অনেক কিছুই দিয়েছেন। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান তারেক রহমান ন্যায়বিচারভিত্তিক এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও নীতির আলোকে রাষ্ট্র গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের আস্থার ভিত্তিতে তিনি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন। আপনি তাঁকে আরও দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন।’

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও