চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ১১ নভেম্বর প্রকাশ হচ্ছে খসড়া প্রার্থী তালিকা

শ্রীমঙ্গল প্রতিনিধি ::

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ১১ নভেম্বর প্রকাশ হচ্ছে খসড়া প্রার্থী তালিকা

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (রেজি. নং বি-৭৭) ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে শ্রীমঙ্গলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

আগামী ১০ ও ১১ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ১১ নভেম্বর বিকেল ৫টার মধ্যে প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৯ নভেম্বর) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন: ১১ নভেম্বর প্রকাশ হচ্ছে খসড়া প্রার্থী তালিকা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোর পঞ্চায়েত কমিটি (প্রাথমিক কার্যকরী পরিষদ), বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলী) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।

এ কার্যক্রম ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ১১ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট, প্রস্তাবকারী, সমর্থনকারী কিংবা প্রত্যেক প্রার্থীর মনোনীত অন্য কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যাচাই-বাছাই কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ২০২৬ সালের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও