কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
কমলগঞ্জ প্রতিনিধি :

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কমলগঞ্জ উপজেলার সিংড়াউলি গ্রামের রুমন শেখ (৪১) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শামীম আনোয়ার (৩২)।

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে কমলগঞ্জ থানাধীন ৪ নম্বর শমসেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় রুমন শেখের বসতঘরে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে রুমন শেখের কাছ থেকে ৬৩ পিস এবং শামীম আনোয়ারের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও