ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর জানাল বিটিভি, অস্বীকার দপ্তরের

ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর জানাল বিটিভি, অস্বীকার দপ্তরের
ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর জানাল বিটিভি, অস্বীকার দপ্তরের
মুক্তিবাণী অনলাইন ডেক্স

ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর জানাল বিটিভি, অস্বীকার দপ্তরের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) রাতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্ক্রলে এ তথ্য জানানো হয়।

এর আগে রাজধানীতে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে আলোচনায় আসেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর এ কর্মকাণ্ডকে ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে। তবে পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরকে ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে ইশরাক হোসেনের দপ্তর। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রীর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরতে নির্দেশ দিচ্ছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে ধরতে এগিয়ে যান। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দিতেও শোনা যায়। এ ছাড়া, এক দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতে দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর জনপ্রতিনিধির ব্যক্তিগত অস্ত্রের ব্যবহার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনার এখতিয়ার নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে, ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও