![]()
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গল সফর করেন।
এদিন শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিংরুম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
ক্রিকেট একাডেমি উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পাঠ্যবইয়ে আলাদাভাবে ক্রীড়াবিষয়ক বই যুক্ত করার উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ক্রীড়া নিয়ে পড়াশোনা করবে এবং মাঠে ব্যবহারিকভাবে খেলাধুলা করবে। আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজনের উদ্যোগ নিয়েছি। তৃণমূল থেকে উঠে এসে যারা ভালো করবে, সেসব ছেলে-মেয়ের বিকেএসপিতে ভর্তি থেকে শুরু করে পড়াশোনার সব দায়িত্ব সরকার নেবে।
![]()
তিনি আরও বলেন, সারা দেশে খেলার মাঠ তৈরি করা হবে এবং যেসব মাঠ রয়েছে, সেগুলো সংস্কার করা হবে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টায় প্রতিমন্ত্রী ঢাকার বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় আকাশপথে মৌলভীবাজারের উদ্দেশে যাত্রা করেন এবং সকাল ১১টায় শ্রীমঙ্গলে পৌঁছান।
দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠে ক্রিকেট একাডেমি ও খেলোয়াড়দের জন্য নবনির্মিত ড্রেসিংরুম উদ্বোধন করেন। সকাল সাড়ে ২টায় ভিক্টোরিয়া স্কুল মাঠের সংস্কারকাজ এবং উপজেলার মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
![]()
দুপুর ২টায় শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্টে জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার আয়োজিত ‘জয়েন্ট স্পোর্টস কাউন্সিল, মৌলভীবাজার’-এ অংশ নেন প্রতিমন্ত্রী।
এরপর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে শ্রীমঙ্গল ত্যাগ করবেন তিনি। সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছে রাত ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানের কথা রয়েছে এবং রাত ৮টায় গুলশানে নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।
![]()
![]()
![]()










