মোস্তারি-জ্যোতির রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ২২০ রান

মুক্তিবাণী অনলাইন ডেক্স

৮ রানে ৩ উইকেট হারিয়ে আবারও ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মোস্তারি। তাঁর শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

রোববার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একের পর এক রেকর্ড গড়ে বাংলাদেশ। মাত্র ৮ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে জ্যোতি ও মোস্তারি মিলে যোগ করেন ১৯৫ রান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। একই সঙ্গে বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

মোস্তারি-জ্যোতির রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ২২০ রান

১৩৪ বলে ১৮টি চারের সাহায্যে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মোস্তারি। অন্যদিকে, অধিনায়ক জ্যোতি ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাঁদের ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ২২০ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

মোস্তারি-জ্যোতির রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ২২০ রান

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও