![]()
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা ও বাস্তবতা এক নয়। দেশে ফিরতে হলে তাঁকে হাতকড়া পরা অবস্থায় বন্দী হিসেবেই আসতে হবে।
আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ূন কবির বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে রয়েছে। আজকের ব্রিফিংয়ে বিদেশি কূটনীতিকদের বিষয়টি জানানো হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে সরকারের অবস্থানও তাঁদের সামনে তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ব্রিফিংয়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ শুরু করে। তবে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দেশজুড়ে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে।
ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন ও জাপানসহ প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।











পাঠকের মন্তব্য