চট্টগ্রামে বাসা থেকে গ্রেপ্তার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

চট্টগ্রামে বাসা থেকে গ্রেপ্তার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
চট্টগ্রামে বাসা থেকে গ্রেপ্তার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামে বাসা থেকে গ্রেপ্তার উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে (৬৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকার বাসা থেকে এসআরবি-৭-এর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মেসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নগরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রামে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

শেখ মোহাম্মদ আতাউর রহমান মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তাজনিত কারণে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে। নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে মিরসরাই থানায় আতাউর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও