![]()
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে নগদ অর্থ ও বস্ত্রসামগ্রী বিতরণ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটি (নিবন্ধন নম্বর ১৪৩২৯/২০২৫)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরতলির গুজারাই রোডে চাঁদনীঘাট এলাকায় ডিডাফের কার্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের হাতে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাংবাদিক রিপন কান্তি ধর রুপক, জেলা সমন্বয়কারী সুবাস চন্দ্র সরকার, সদর উপজেলা সমন্বয়কারী ডা. সৈয়দ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক বিনয় কান্তি দেবনাথ দীপক, অভি মণ্ডল, সমাজকর্মী অর্পনা দত্তসহ স্থানীয় ডিডাফ নেতৃবৃন্দ।
![]()
আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে ঢেউটিন, সেলাই মেশিন, খাদ্যসামগ্রী, নগদ অর্থ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হবে। এ সময় ডিডাফের সদস্যরা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
![]()









