![]()
২৮ নভেম্বর ২০২৬: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং বি-৭৭)-এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শ্রম অধিদপ্তরের অধীন বাচাশ্রই নির্বাচন কমিশন-২০২৬ কর্তৃক প্রণীত নির্বাচনী বিধিমালা, ২০২৬-এর ২৭ নম্বর বিধি অনুযায়ী অনুষ্ঠিত এ নির্বাচনে কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের ফলাফলসংবলিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাচাশ্রই নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
![]()
নির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ হলেন—
সভাপতি মণ্ডলী:
সভাপতি: জনাব রাজু গোয়ালা
কার্যকরী সভাপতি: জনাব মিঠুন কালোয়ার
সহ-সভাপতি: জনাব মিঠুন সিং রাউতিয়া-২
সহ-সভাপতি (নারী): জনাব শিমুল কর্মকার
সম্পাদক মণ্ডলী:
সাধারণ সম্পাদক: জনাব মুকেশ কর্মকার
যুগ্ম সাধারণ সম্পাদক: জনাব সনজয় চৌহান
সহসাধারণ সম্পাদক (নারী): জনাব সোনামনি তাঁতী
অর্থ সম্পাদক: জনাব সনত গোয়ালা
নির্বাচনের ফলাফল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
![]()
উল্লেখ্য, বাংলাদেশের অর্থনীতিতে চা শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। একই সঙ্গে এ শিল্পের সঙ্গে লক্ষাধিক শ্রমিক ও তাঁদের পরিবারের জীবন-জীবিকা সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে চা শ্রমিকেরা মজুরি বৈষম্য, আবাসন সংকট, সীমিত স্বাস্থ্যসেবা এবং শিক্ষার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আসছেন। এসব সমস্যা সমাধানে শক্তিশালী ও কার্যকর ট্রেড ইউনিয়ন নেতৃত্বের বিকল্প নেই।
নবনির্বাচিত সভাপতি রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক মুকেশ কর্মকারের নেতৃত্বে নতুন কেন্দ্রীয় কমিটি চা শ্রমিকদের ন্যায্য মজুরি, উন্নত আবাসন সুবিধা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং সন্তানদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে। পাশাপাশি শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে চা শিল্পের টেকসই উন্নয়নেও নতুন কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নতুন নেতৃত্ব চা শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।










