শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, নেমেছে ১৪.৫-এ

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, নেমেছে ১৪.৫-এ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা আরও কমে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। শনিবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি এবং বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, সকালে ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি হচ্ছে। চা বাগানগুলোর পাতায় জমছে শিশির ও কুয়াশার আস্তরণ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। ফলে দুপুর থেকে বিকেল পর্যন্ত দিনের তাপমাত্রা সহনীয় বা কিছুটা উষ্ণ থাকছে। সন্ধ্যা নামার পর আবারও শীতের আমেজ শুরু হচ্ছে। শেষ রাত ও ভোরে ঠান্ডার তীব্রতা আরও স্পষ্ট হয়ে উঠছে।

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ২.২ ডিগ্রি, নেমেছে ১৪.৫-এ

লাখাইছড়া চা বাগানের বাসিন্দা তপন বৈদ্য জানান, দিনের বেলা গরম অনুভূত হলেও শেষ রাত ও ভোরে বেশ ঠান্ডা পড়ছে। রাতে কুয়াশাও ঝরছে।

এদিকে, পুরোদমে শীত জেঁকে বসার আগেই জেলার বিভিন্ন উপজেলায় লেপ-তোষক সেলাই ও তৈরির কাজে কারিগরদের ব্যস্ততা বেড়েছে। একই সঙ্গে এসব সামগ্রী কিনতে ক্রেতাদের আনাগোনাও বাড়ছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, জেলার তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে এবং সামনে শীতের আমেজ আরও প্রকট হবে।

অপরদিকে, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করেই চা শ্রমিকরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও