মৌলভীবাজারে ৬ পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিলেট রেঞ্জ ডিআইজি

মৌলভীবাজার শহর প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) সকালে মৌলভীবাজারে পৌঁছালে তাঁকে স্বাগত জানান জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

ছবি মুক্তিবাণী

পরিদর্শনকালে ডিআইজি মৌলভীবাজার সদর উপজেলার আবাহন, ত্রিনয়নী, মহেশ্বরী ও কেন্দ্রীয় কালীবাড়ি পূজামণ্ডপ এবং রাজনগর উপজেলার ঐতিহাসিক পাঁচগাঁও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

ছবি মুক্তিবাণী

পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।

দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

ছবি মুক্তিবাণী

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম; রাজনগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

ছবি মুক্তিবাণী

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রশাসন ও পুলিশের এই তৎপরতা ব্যাপক প্রশংসিত হয়েছে। ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিআইজি। তিনি স্পষ্ট করে দেন—শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সহ্য করা হবে না; মাঠে থাকা প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা নজরদারি জোরদার এবং যেকোনো নাশকতামূলক তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশনা দিয়ে তিনি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ পূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন—যা সিলেট রেঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করবে।

monir
Admin

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও