মালয়েশিয়ায় একদিনে ১০১ অভিবাসীর কারাদণ্ড, জরিমানা ৭ জনের

মুক্তিবাণী অনলাইন ডেক্স

মালয়েশিয়ায় একদিনে ১০১ অভিবাসীর কারাদণ্ড, জরিমানা ৭ জনের

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেমেনিয়াহতে একদিনে ১১৬টি অভিবাসন মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন করেছে বিশেষ আদালত। এসব মামলায় ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

গতকাল সেমেনিয়াহর অবৈধ অভিবাসীবিষয়ক বিশেষ আদালতে মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ১১৬টি মামলার মধ্যে ১১০টি ছিল নতুন। বাকি ছয়টি মামলা আগে থেকেই শুনানির তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

আদালতের রায়ে ১০১ জনকে এক থেকে ১০ মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাতজনকে পাঁচ হাজার থেকে ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা করা হয়েছে। নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাঁদের বিকল্প হিসেবে কারাদণ্ড ভোগ করতে হবে।

মালয়েশিয়ায় একদিনে ১০১ অভিবাসীর কারাদণ্ড, জরিমানা ৭ জনের

অন্যদিকে, বাকি আটজনের মামলার শুনানি ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনার জন্য পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে একদিনের বিচারিক কার্যক্রমে ১০৮ জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন আদালত।

monir
Admin

ফেসবুকে

সর্বশেষ আপডেট

এক ক্লিকে বিভাগের খবর


ভিডিও