![]()
সোনালী ব্যাংক লুটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সুভাষ সিংহের স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত এবং পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সুশীল সমাজ ও একাধিক সংগঠন।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টকশোকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই টকশোতে বিএনপিকে ‘ওরস্যালাইন’ বলে উপমা দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পরপরই সুভাষ সিংহের বিরুদ্ধে সোনালী ব্যাংক লুটের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তাকে ‘পলাতক’ বলে দাবি করা হয়। বিক্ষোভকারীদের একাংশ তার বিরুদ্ধে ভারতীয় উগ্রবাদী দালাল হিসেবেও অভিযোগ এনেছে।
এ পরিস্থিতিতে সুশীল সমাজ ও একাধিক সংগঠনের দাবি, সরকারের উচিত সুভাষ সিংহের স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ হিসাব নিরীক্ষা করে তা বাজেয়াপ্ত করা এবং তার পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। তবে দুর্নীতির অভিযোগে কোনো ব্যক্তির সম্পদ বাজেয়াপ্তের বিষয়টি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সোনালী ব্যাংক থেকে লুট হওয়া প্রতিটি টাকা জনগণের রক্ত-ঘামে অর্জিত সম্পদ। এই অর্থ ফেরত না এলে বিচার প্রতিষ্ঠা ও জবাবদিহি নিশ্চিত হবে না। তাই দুর্নীতির অভিযোগে জড়িত ব্যক্তি যে-ই হোক, তার স্থাবর-অস্থাবর সম্পদের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করে তা বাজেয়াপ্ত করতে হবে। একই সঙ্গে পরিবারের সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
জনগণের অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দিতে হবে—এটাই আজকের বাংলাদেশের আপসহীন দাবি। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।










